কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদক-চোরাচালান প্রতিরোধে নিরলস ভূমিকা রেখে চলেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। ধারাবাহিক অভিযানে এবার কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২১ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ মে দিবাগত রাতে চিলমারী বিওপির একটি টহল দল শান্তিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ২ হাজার ৮১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার ১৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬ হাজার টাকা।
এরপর ১৯ মে ভোরে প্রাগপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৪৮/২-এস সংলগ্ন প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৬০ পিস ডেক্সামেথাসন, ২৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার ৭৭৫ টাকা।
একই দিনে ভোরে ধর্মদাহ বিওপির আরেকটি টহল দল ডিজিটি মাঠ এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ বোতল ভারতীয় মদ, ৬৫০ পিস ডেক্সামেথাসন এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৩ লাখ ১৮ হাজার টাকা।
তিনটি অভিযানে উদ্ধার হওয়া সব মাদকদ্রব্য ও অবৈধ পণ্যের সম্মিলিত সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ২১ লাখ ১৪ হাজার ৭৭৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তজুড়ে বিজিবির এমন ধারাবাহিক সাফল্য মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের মাঝেও স্বস্তি ফিরেছে, আর সীমান্তজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির দৃঢ় অবস্থান নতুন করে আস্থা জাগিয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |