কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডের সালামী গ্রহণ এবং সরাসরি পরিদর্শন করেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে অফিসার ও ফোর্সদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুযায়ী পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও কর্মস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পুলিশ সদস্যদের আচরণ ও দায়িত্বশীলতা পুলিশের সামগ্রিক ভাবমূর্তিকে তুলে ধরে। তাই প্রত্যেককে পেশাদারিত্বের সর্বোচ্চ মান অটুট রাখতে হবে। উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম। প্যারেডে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা। প্যারেড শেষে পুলিশ সুপার মাঠ পর্যায়ের কর্মসম্পাদন আরও শক্তিশালীকরণের লক্ষ্যে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |