| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটে জনতা ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 15839 বার পঠিত
কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটে জনতা ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটে জনতা ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

আধুনিক ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করতে রাষ্ট্রায়ত্ত শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক পিএলসি. কুষ্টিয়া শহরে নতুন এটিএম বুথ চালু করেছে। শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র জেলা পরিষদ মার্কেটে এ বুথ উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাংকটি গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

শনিবার (২৩ মে ২০২৬) বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে সুকান্ত বিপনী শাখার উদ্যোগে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক গ্রাহক।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (ইনচার্জ), বিভাগীয় কার্যালয়, ফরিদপুর। ড. সাহা চঞ্চল কুমার, উপ-মহাব্যবস্থাপক, এরিয়া অফিস কুষ্টিয়া; মোঃ মনিরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক; এরিয়া অফিস কুষ্টিয়া। মো. মাহবুবুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক, বিভাগীয় কার্যালয় ফরিদপুর এবং  শাহানারা খাতুন, সহকারী মহাব্যবস্থাপক, কুষ্টিয়া কর্পোরেট শাখা। আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক কুষ্টিয়া এরিয়ার বারটি শাখার ব্যবস্থাপকগণ। 

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জনতা ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিকাশে এটিএম বুথ স্থাপন একটি সময়োপযোগী পদক্ষেপ, যা গ্রাহকদের জন্য সেবা গ্রহণকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করে তুলবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুকান্ত বিপনী শাখার ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ব্যাংক এরিয়া অফিসের সিনিয়র অফিসার আক্তারুন নাহার এবং সুকান্ত বিপনী শাখার সিনিয়র অফিসার (আইটি) সোবহান মোস্তফা। 

উদ্বোধনের পরপরই অতিথিরা ফিতা কেটে বুথটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং সাধারণ গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ব্যাংকিং সেবার বিস্তার ও গ্রাহক আস্থা সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই এটিএম বুথ কুষ্টিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নগরবাসীর দৈনন্দিন ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করে তুলবে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম