| বঙ্গাব্দ
ad728
ad728

পবিত্র আশুরা উপলক্ষে কুষ্টিয়ার আমলাপাড়া পুণ্য বাবুর ঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-06-2026 ইং
  • 8494 বার পঠিত
পবিত্র আশুরা উপলক্ষে কুষ্টিয়ার আমলাপাড়া পুণ্য বাবুর ঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: পবিত্র আশুরা উপলক্ষে কুষ্টিয়ার আমলাপাড়া পুণ্য বাবুর ঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

পবিত্র আশুরা ও ১০ মহরম উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার আমলাপাড়া এসসিবি রোডস্থ পূণ্যবাবুর ঘাট এলাকায় এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামের মহান শিক্ষা, মানবতা, ত্যাগ ও সত্যের পথে অবিচল থাকার প্রেরণাকে সামনে রেখে আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক  মো. মনোয়ার হোসেন, আকাশ হোসেন মাসুম, আমলাপাড়া ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. পলাশ, মাসুম আলী, মো. ফজলুর রহমান, মো. রতন, মো. আবুল সাঈদ, মো. আকাশ, মো. মিনারুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন উত্তর আমলাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে পবিত্র মহরমের তাৎপর্য তুলে ধরে বলেন, আশুরা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ, ধৈর্য, ন্যায় ও সত্যের পথে অটল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দিনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাহফিল শেষে মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, রোগমুক্তি এবং সকল প্রকার বিপদ-আপদ থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এ আয়োজন এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ চর্চার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম