কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
পবিত্র আশুরা ও ১০ মহরম উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার আমলাপাড়া এসসিবি রোডস্থ পূণ্যবাবুর ঘাট এলাকায় এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামের মহান শিক্ষা, মানবতা, ত্যাগ ও সত্যের পথে অবিচল থাকার প্রেরণাকে সামনে রেখে আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো. মনোয়ার হোসেন, আকাশ হোসেন মাসুম, আমলাপাড়া ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. পলাশ, মাসুম আলী, মো. ফজলুর রহমান, মো. রতন, মো. আবুল সাঈদ, মো. আকাশ, মো. মিনারুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন উত্তর আমলাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে পবিত্র মহরমের তাৎপর্য তুলে ধরে বলেন, আশুরা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ, ধৈর্য, ন্যায় ও সত্যের পথে অটল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দিনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাহফিল শেষে মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, রোগমুক্তি এবং সকল প্রকার বিপদ-আপদ থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এ আয়োজন এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ চর্চার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |