| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-07-2026 ইং
  • 17685 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের "খ" সার্কেলের পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত কুষ্টিয়া মডেল সদর থানাধীন বারখাদা ত্রিমোহনী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিজ বসতবাড়ি থেকে মো. মামুন ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা। তার পিতা মো. রওশন আলী এবং মাতা মোছা. আনোয়ারা খাতুন।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসিফুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম