দৌলতপুর প্রতিনিধি | জুনিরুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর বাজারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রথমে এলাকার কবরস্থানে প্রয়াত মুসলিম উম্মাহর সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করা হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, নির্যাতিত মানুষের মুক্তি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, মুসলিম বিশ্বের শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং নৈতিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই। তাঁরা বিশ্বব্যাপী সংঘাত ও অস্থিরতা নিরসনে শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে অসহায়, নিপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের নিরাপত্তা, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে ভবিষ্যতেও এ ধরনের দোয়া ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |