| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল-গাঁজা উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-07-2026 ইং
  • 7813 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল-গাঁজা উদ্ধার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল-গাঁজা উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ১০৩টি ইয়াবা ট্যাবলেট, ২১০টি টাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা।

সোমবার (২০ জুলাই ২০২৬) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে কুষ্টিয়া সদর থানার কোলনিপাড়া, চর আমলাপাড়া, হাটশহরিপুর, বোয়ালদহ ও হরিশংরপুর এবং ভেড়ামারা থানার সাতবাড়ীয়া, মণ্ডলপাড়া ও হিঁড়িমদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আপতার (৩২), মো. বিল্লাল হোসেন, মো. মিলন মণ্ডল, মো. সোহান মণ্ডল, জিয়ারুল ইসলাম, তৌহিদুল ইসলাম, হোসেন রেজা, মো. সোহেল ও ফজলে রাব্বি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরিদর্শক আবুল কালাম আজাদ ও পরিদর্শক খবির আহমেদের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম। ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে কুষ্টিয়া জেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।"

জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক এ অভিযানকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। একই সঙ্গে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সর্বস্তরের মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম