কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
তরুণদের দক্ষতা বিকাশ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির প্রত্যয়ে কুষ্টিয়ায় যাত্রা শুরু করেছে ‘ন্যাচারাল ভারটেক্স’ (Natural Vatics)-এর জেলা কার্যালয়। সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে দক্ষতা ও উদ্যোগের শক্তিতে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শহরের প্রাণকেন্দ্র এন. এস. রোডের পরিমল টাওয়ারের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
নতুন এ উদ্যোগকে ঘিরে কুষ্টিয়ার ব্যবসায়ী, উদ্যোক্তা ও তরুণদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের প্রত্যাশা, শুধু ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ নয়—দক্ষতা উন্নয়ন, ব্যক্তিগত বিকাশ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কুষ্টিয়ায় আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ জেলা কার্যালয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাচারাল ভারটেক্স লিমিটেডের কর্পোরেট ট্রেইনার, মোটিভেশনাল স্পিকার ও মার্কেটিং বিজনেস এক্সপার্ট মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথি ছিলেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং পরিমল থিয়েটার, কুষ্টিয়ার সভাপতি পারভেজ মাজমাদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ডেপুটি রেজিস্ট্রার মো. সুলতান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাচারাল ভারটেক্সের কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিচালক মো. সাইদুল ইসলাম।
বক্তারা বলেন, পরিবর্তনশীল অর্থনীতির এ সময়ে শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। প্রশিক্ষণ, আত্মউন্নয়ন ও সঠিক দিকনির্দেশনার সমন্বয়ে তরুণদের আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। এ ক্ষেত্রে কুষ্টিয়ায় ন্যাচারাল ভারটেক্সের কার্যক্রম নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ের মাধ্যমে কুষ্টিয়া অঞ্চলে ন্যাচারাল ভারটেক্সের কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন, আত্মউন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে তরুণ ও উদ্যমী জনগোষ্ঠীকে দক্ষতা ও উদ্যোগনির্ভর কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের বিশ্বাস, কুষ্টিয়ায় ন্যাচারাল ভারটেক্সের এই নতুন যাত্রা তরুণদের সম্ভাবনাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে। দক্ষতা ও সৃজনশীলতার শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভরশীল একটি নতুন প্রজন্ম—এমন প্রত্যাশাতেই শুরু হলো এ জেলা কার্যালয়ের পথচলা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |