| বঙ্গাব্দ
ad728
ad728

নবনির্বাচিত রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-08-2026 ইং
  • 151 বার পঠিত
নবনির্বাচিত রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন
ছবির ক্যাপশন: নবনির্বাচিত রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় ভাইস চ্যান্সেলর বলেন, দেশের সর্বোচ্চ গৌরবময় ও সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার বিস্তার এবং জ্ঞানচর্চার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতির দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর অভিভাবকত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অভিভাবকত্ব, সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।

শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্যমণ্ডিত কার্যকাল কামনা করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম