| বঙ্গাব্দ
ad728
ad728

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বারুইপাড়ার মানুষের পাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজিবুর রহমান সুমন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-08-2026 ইং
  • 382 বার পঠিত
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বারুইপাড়ার মানুষের পাশে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজিবুর রহমান সুমন
ছবির ক্যাপশন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজিবুর রহমান সুমন

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

“মাদক শুধু একটি জীবন নয়, একটি পরিবার, সমাজ, দেশ ও জাতিকে ধ্বংস করে”—এই উপলব্ধিকে সামনে রেখে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজিবুর রহমান সুমন।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করে একটি নিরাপদ, সচেতন, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে বারুইপাড়ার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দৃষ্টিতে, মাদক নির্মূল কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠতে পারে কার্যকর সামাজিক প্রতিরোধ।

মোঃ সাজিবুর রহমান সুমন সাবেক ছাত্রদল কর্মী। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমডিএস ডিগ্রি অর্জন করেছেন। সমাজ ও উন্নয়ন বিষয়ে তাঁর শিক্ষাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বারুইপাড়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সুমনের মতে, একটি পরিবারে মাদকের বিস্তার ঘটলে তার অভিঘাত শুধু একজন ব্যক্তির জীবনেই সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে পরিবারে নেমে আসে অশান্তি, অর্থনৈতিক সংকট ও সামাজিক বিপর্যয়। একপর্যায়ে এর নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে গোটা সমাজে। তাই মাদক প্রতিরোধে শুধু অভিযান বা শাস্তিমূলক ব্যবস্থা নয়, একই সঙ্গে তরুণদের জন্য খেলাধুলা, সুস্থ বিনোদন, মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি।

তিনি বলেন, “উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট, সেতু কিংবা অবকাঠামো নির্মাণ নয়। একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন মানুষ নিরাপদে বসবাস করবে, তরুণরা মাদক থেকে দূরে থাকবে, শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখবে এবং সাধারণ মানুষ ন্যায়সংগত সেবা ও মর্যাদা পাবে।”

বারুইপাড়ার ভবিষ্যৎ প্রজন্মকে কেন্দ্র করে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে চান এই চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁর পরিকল্পনায় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহিত করা এবং পরিবারভিত্তিক সচেতনতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

স্থানীয় মানুষের উদ্দেশে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। মাদককে না বলি, তরুণ প্রজন্মকে বাঁচাই এবং একটি সুন্দর, নিরাপদ ও মানবিক বারুইপাড়া গড়ে তুলি।”

সামাজিক সম্প্রীতি, জনসম্পৃক্ততা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে বারুইপাড়াকে একটি মাদকমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ সাজিবুর রহমান সুমন। তাঁর মতে, রাজনৈতিক নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ রেখে যাওয়া।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম