| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-10-2026 ইং
  • 371 বার পঠিত
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
ছবির ক্যাপশন: নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় সদর, কুমারখালী, ভেড়ামারা ও দৌলতপুরে অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জেলার সদর, কুমারখালী, ভেড়ামারা ও দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) কুষ্টিয়া সদর, কুমারখালী, ভেড়ামারা ও দৌলতপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন নিয়মিত মামলার আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বুধবার (৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি নিয়মিত মামলার আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম