কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
পুলিশের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের মানোন্নয়নে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন কালিদাসপুর পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে কালিদাসপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পের অফিসার ও ফোর্সের পক্ষ থেকে তাঁকে সশস্ত্র সালামি প্রদান করা হয়।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্পের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম, দায়িত্ব পালনের সার্বিক পরিবেশ ও অস্ত্রাগারের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
বার্ষিক এ পরিদর্শনের মাধ্যমে ক্যাম্পের প্রশাসনিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, অস্ত্রের নিরাপত্তা এবং দায়িত্ব পালনের সার্বিক চিত্র মূল্যায়ন করা হয়।
এ সময় কালিদাসপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পেশাদারত্ব ও দায়িত্বশীলতার গুরুত্ব এ ধরনের নিয়মিত পরিদর্শনে বিশেষভাবে প্রতিফলিত হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |