কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ১৩তম জাতীয় সম্মেলন আয়োজনকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টায় কুষ্টিয়ায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহজাহান কবির।
সভায় আগামী ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার অনুষ্ঠিতব্য কৃষক সংগ্রাম সমিতির ১৩তম জাতীয় সম্মেলন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সম্মেলন সফল করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কৃষক সমাজের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করার প্রত্যাশা নিয়ে আয়োজিত এ সম্মেলনকে সফল করতে প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি ২০২৭ শনিবার কৃষক সংগ্রাম সমিতির ১৩তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনকে ঘিরে কুষ্টিয়ায় ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |