| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, সংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-11-2026 ইং
  • 822 বার পঠিত
কুষ্টিয়ায় সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, সংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন
ছবির ক্যাপশন: অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও প্রগতিশীল আন্দোলন বেগবান করার আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির বিস্তার রোধ করে সুস্থ, মানবিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার প্রত্যয়ে কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংগীত ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান।

আগামী ২৮ নভেম্বর, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ তলায় (লিফটে তৃতীয় তলা) আবাসিক হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, কুষ্টিয়া জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম, বিপ্লবী চেতনা, সাম্যবাদী আদর্শ ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হবে। সমাজ পরিবর্তনে তাঁর কবিতার ভূমিকা ও শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তাঁর সাহিত্যিক প্রতিবাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সাংস্কৃতিক কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় পর্যায়ের একজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কুষ্টিয়া জেলা সভাপতি মোক্তারুল ইসলাম মুক্তি এবং সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি ও প্রগতিশীল আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী আবেশ।

আলোচক হিসেবে বক্তব্য রাখবেন প্রধান শিক্ষক সামিরা খাতুন পাশা এবং প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের জেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গীতিকার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আজব আলী। অনুষ্ঠান পরিচালনা করবেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক পলান বিশ্বাস।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও গীতিকার আজব আলী বলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন মার্কসবাদী দর্শনে বিশ্বাসী এক বিপ্লবী কবি। তাঁর কবিতা কেবল সাহিত্যিক সৌন্দর্যের প্রকাশ নয়; বরং শোষণ, বৈষম্য, অন্যায় ও সামাজিক অসংগতির বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী ভাষা। তাঁর কবিতা ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির বিস্তার রোধে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করা জরুরি। সমাজের সর্বস্তরের মানুষকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মানবিক, অসাম্প্রদায়িক ও সচেতন সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজকরা কুষ্টিয়ার সাহিত্যপ্রেমী, কবি, শিল্পী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা, সংগীত ও কবিতা আবৃত্তির এ আয়োজন সফল করার আহ্বান জানিয়েছেন।

‘জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করুন, সকল অপসংস্কৃতি এড়িয়ে চলুন এবং প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলুন’—এ স্লোগানকে সামনে রেখে সুকান্তের কবিতা ও আদর্শের আলোয় মানবিক সমাজ গঠনের প্রত্যাশা করছেন আয়োজকরা। তাঁদের মতে, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সুস্থ ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম