কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কুষ্টিয়া আগমন উপলক্ষে নানা প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি খ. ম. মোখলেসুর রহমান। সভা পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রঞ্জু।
সভায় জেলা, পৌরসভা, সদর থানা ও মহিলা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে খ. ম. মোখলেসুর রহমান সংগঠনের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমন উপলক্ষে শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ ও সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
সভা পরিচালনাকালে সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রঞ্জু প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নে নেতাকর্মীদের সমন্বিত ভূমিকা এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমন উপলক্ষে শ্রমিক দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রস্তুতি সভার মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা ও কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |