| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে আনছার প্রামানিক সভাপতি, লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-09-2025 ইং
  • 185699 বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে আনছার প্রামানিক সভাপতি, লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে আনছার প্রামানিক সভাপতি, লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনছার প্রামানিক এবং পরিচালনা করেন সদস্য সচিব লুৎফর রহমান। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, আব্দুল হাকিম মাসুদ ও আবু তালেব। এছাড়াও কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক শওকত হাসান বুলবুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খোকন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নেন। সার্বিক দায়িত্ব পালন করেন কুমারখালী যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার ১১টি ইউনিয়নের ৭৮১ জন ডেলিগেট ভোটারের উপস্থিতিতে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে জেলা বিএনপির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মজিদ ফলাফল ঘোষণা করেন। এতে গরুর গাড়ি প্রতীকে সভাপতি নির্বাচিত হন নুরুল ইসলাম আনছার প্রামানিক, মই প্রতীকে সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং হরিণ প্রতীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রাসেল উদ্দিন বাবু। ফলাফল ঘোষণার পর বিজয়ী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন পরে উন্মুক্ত পরিবেশে কুমারখালিতে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। বিগত ১৬-১৭ বছর আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র হরণ হয়েছে, তবে বিএনপি এখনও জনগণের অধিকার আদায়ে লড়ে যাচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, "এটি একটি দলীয় নেতা নির্বাচন। বিজয়ী নেতাদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয় নিশ্চিত করা।" তারা দাবি জানান, "আন্তবর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু রোডম্যাপ ঘোষণা করে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আর সে নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।"

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম