কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সারের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রার জয়বাংলা এলাকায় একটি সারের দোকানে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। কৃষকদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।স্থানীয় কৃষকদের অভিযোগ ছিল, দোকানদার সরকারি নির্ধারিত মূল্যে সার না দিয়ে হয়রানি করছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত কৃষকদের মধ্যে সরকারি দামে সার বিক্রি নিশ্চিত করে দেন। এ সময় কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের হয়রানি বা অতিরিক্ত দামে সার বিক্রি করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |