| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-10-2025 ইং
  • 146607 বার পঠিত
কুষ্টিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) কুষ্টিয়া জেলা বিএনপির নির্দেশে কুষ্টিয়া পৌর ১১ ও ১৭ নং ওয়ার্ড, বিআইডিসি বাজার, সদর উপজেলার ক্ষুদ্র আইলচারা বাজার, আলামপুর ইউনিয়নের দহকুলা বাজার, জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া, শংকরদিয়া ও আসাননগরসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা প্রচারণা চালান।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও যুবদলের কর্ণধর আব্দুল মাজেদ এই কার্যক্রমে নেতৃত্ব দেন। গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। লিফলেট বিতরণ ও সরাসরি জনগণের সঙ্গে সংলাপের মাধ্যমে ৩১ দফার উদ্দেশ্য, ন্যায়ভিত্তিক শাসন এবং দেশের উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

এই প্রচারণা ও জনসংযোগের মাধ্যমে কুষ্টিয়ার জনগণকে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম