| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় সরকারি কাজে বাধা গড়াই নদীর বালু অপসারণ বন্ধ করে দিলেন স্থানীয় জামাত নেতা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 12-09-2025 ইং
  • 179929 বার পঠিত
কুষ্টিয়ায় সরকারি কাজে বাধা গড়াই নদীর বালু অপসারণ বন্ধ করে দিলেন স্থানীয় জামাত নেতা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় সরকারি কাজে বাধা গড়াই নদীর বালু অপসারণ বন্ধ করে দিলেন স্থানীয় জামাত নেতা

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে গড়াই নদীর ড্রেজিং করা বালু অপসারণের সরকারি কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় জামাত নেতা আব্দুল মান্নান। শুক্রবার জুমার নামাজের পর তিনি স্থানীয় মুসল্লিদের উস্কানি দিয়ে এ কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নদী থেকে ড্রেজিংকৃত বালু সরানোর কাজ চলছিল। এসব বালু সরকারিভাবে স্থানীয় উন্নয়নমূলক কাজে ব্যবহার হওয়ার কথা ছিল। কিন্তু আব্দুল মান্নান প্রায় ৫০-৬০ জন লোক নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগ করেন যে, অবৈধভাবে বালু কাটা হচ্ছে। তার এ অভিযোগে উত্তেজিত হয়ে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বলেন, “আমরা সম্পূর্ণ সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছিলাম। অথচ মান্নান সাহেব মিথ্যা অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এতে সরকারিভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে।” এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় প্রশাসন জানায়, সরকারি কাজে বাধা দেওয়া গুরুতর অপরাধ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বালু অপসারণ কার্যক্রম জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত ৪০ শতাংশ বালু অপসারণ শেষ হয়েছে, বাকি ৬০ শতাংশ কাজ চলমান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সরকারি কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন এবং যারা বাধা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম