কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্থানীয় প্রভাবশালীদের দখল থেকে হাওর নদীর বাঁধ উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জানিপুর ইউনিয়নের একতারপুর চর বিহারিয়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় কিছু ব্যক্তি অনুমতি ছাড়াই নদীর বাঁধে ব্যারিকেড তৈরি করে অবৈধভাবে মাছ চাষ শুরু করে। এতে নদীতে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল, যা মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এলাকাবাসীর অভিযোগের পর প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ইউএনও সরেজমিনে উপস্থিত হন এবং সাহসিকতার সঙ্গে ব্যারিকেড ভেঙে বাঁধ জনগণের জন্য উন্মুক্ত করে দেন। এ সময় তিনি স্থানীয়দের সহযোগিতা না পেয়ে নিজ উদ্যোগে এলাকার দুজনকে সঙ্গে নিয়ে ব্যারিকেড অপসারণ করেন। তার এ মানবিক ও সাহসী পদক্ষেপে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব উপস্থিত ছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসী বলছেন, ইউএনও’র এ উদ্যোগে নদী ও জলাশয় দখলমুক্ত হওয়ার পাশাপাশি জেলেদের ন্যায্য অধিকারও নিশ্চিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের হস্তক্ষেপে শুধু নদীর বাঁধ নয়, খোকসার মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার ঘোষিত মাছের প্রজনন মৌসুমে তিনি নিয়মিত অভিযান পরিচালনা করেন, যার ফলে অবাধে মাছ ধরা বন্ধ হয়েছে এবং প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়ছে। অবৈধ জাল ব্যবহার রোধেও তার কঠোর তদারকি অব্যাহত রয়েছে।এছাড়া খাল, বিল ও নদী দখলমুক্ত করতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। ইতোমধ্যে একাধিক জলাশয় উদ্ধার করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। স্থানীয় জেলেরা বলেন, “ইউএনও স্যার এর কারণে আমরা নিরাপদে মাছ ধরতে পারছি। আগে দখলদারদের কারণে অনেক সমস্যা হতো। ইউএনও প্রদীপ্ত রায় দীপন বলেন, “মৎস্য সম্পদ শুধু খোকসার নয়, এটি জাতীয় সম্পদ। তাই এর সুরক্ষায় সবার অংশগ্রহণ জরুরি। আমরা প্রশাসন থেকে যেসব উদ্যোগ নিয়েছি, তাতে জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে খোকসা মাছের ভাণ্ডার হিসেবে আরও সমৃদ্ধ হবে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলেদের যৌথ উদ্যোগে খোকসায় টেকসই মৎস্য সম্পদ নিশ্চিতকরণে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। ফলে এলাকায় মৎস্যভাণ্ডারের ঐতিহ্য ফিরে আসছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |