সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার খোকসায় নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ ও আত্মহত্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমাজ থেকে অপরাধ দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি উন্নত খোকসা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |