| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 01-10-2025 ইং
  • 115401 বার পঠিত
কুষ্টিয়া সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়


কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে সনাতনী সম্প্রদায়ের ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন মন্দিরে পূজা পরিদর্শনকালে উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন অতিথিবৃন্দ। এ সময় তাঁরা পূজা মন্ডপের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশ ঘুরে দেখেন। শুভেচ্ছা বিনিময়ের সময় বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে সবাই মিলে উৎসব উদযাপন করাই আমাদের লক্ষ্য। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান পূজার সার্বিক পরিবেশকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম