সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী খোকসা মেগা ফুটবল টুর্নামেন্ট। এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
দিনের এই খেলায় মুখোমুখি হয় ভেড়ামারা ফুটবল একাদশ বনাম কুষ্টিয়া ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক খেলা উপহার দেন দর্শকদের। তবে নির্ধারিত সময়ে কুষ্টিয়া ফুটবল একাডেমি ১–০ গোলে ভেড়ামারা ফুটবল একাদশকে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে কুষ্টিয়া ফুটবল একাডেমি সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন।টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু।
উল্লেখ্য, খোকসা যুবসংঘ ও পাঠাগারের আয়োজনে চলমান এই মেগা ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার দল অংশ নিচ্ছে। খেলা ঘিরে পুরো খোকসা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |