| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জেলা বিএনপির আয়োজনে ৩১ দফা বাস্তবায়নে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 02-11-2025 ইং
  • 82166 বার পঠিত
কুষ্টিয়ায় জেলা বিএনপির আয়োজনে ৩১ দফা বাস্তবায়নে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় জেলা বিএনপির আয়োজনে ৩১ দফা বাস্তবায়নে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় জেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব সোহরাব উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালক মো. ফুয়াদ রেজা ফাহিম, জেলা জাসাস সভাপতি ইমরান আহমেদ সুমন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামু, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপনসহ বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। 


বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব সোহরাব উদ্দিন বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সংস্কারের একটি রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত হবে।”

বক্তারা বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি। জনগণ পরিবর্তন চায়, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তারেক রহমানের নেতৃত্বেই এই আন্দোলন সফল হবে।”

অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রমের সংবাদ সংগ্রহ করেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম