| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-11-2025 ইং
  • 77421 বার পঠিত
কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার
ছবির ক্যাপশন: কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে বটতৈল ইউনিয়ন মহিলা দল আয়োজিত নারী সমাবেশে তাঁর মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য ও যুবদলের কর্ণধর আব্দুল মাজেদ, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক শওকত হাসান বুলবুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খোকন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী।

মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়া সদর ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। আমি কুষ্টিয়া সদর-৩ আসনের মানুষের সেবা করার অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছি। দেশের জনগণ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধার চায়। আমি বিশ্বাস করি, ধানের শীষে ভোট দিয়ে জনগণ সেই পরিবর্তনের পথ খুলে দেবে।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে কুষ্টিয়া সদর আসনের মানুষ নানা অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। আমি একজন প্রকৌশলী হিসেবে এলাকার অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেব। জনগণের ভোটাধিকার রক্ষাই হবে আমার প্রথম প্রতিশ্রুতি।”

দলীয় সূত্রে জানা যায়, প্রকৌশলী জাকির হোসেন সরকারের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, সততা ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার কারণে বিএনপি নেতৃত্ব তাঁকে কুষ্টিয়া সদর-৩ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিশ্বাস করি—জনগণ জেগে উঠেছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ধানের শীষ বিজয়ী হবেই ইনশাআল্লাহ।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম