| বঙ্গাব্দ
ad728
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কুষ্টিয়ায় শীতবস্ত্র কেনার অর্থ বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 111701 বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কুষ্টিয়ায় শীতবস্ত্র কেনার অর্থ বিতরণ
ছবির ক্যাপশন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কুষ্টিয়ায় শীতবস্ত্র কেনার অর্থ বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে ৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতের কাপড় কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর ২০২৫) দুপুরে আলামপুর ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিজনকে ৫০০ টাকা করে মোট ৫০ জনের হাতে শীতবস্ত্র কেনার অর্থ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর ৫ নং আলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইমানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলামপুর ইউনিয়নের সচিব মোহাম্মদ অলিউল কালাম আজাদ এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাজা হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলামপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোঃ রাজীব বিশ্বাস, অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই সহযোগিতা তাদের প্রতি ভালোবাসা ও মানবতার প্রতীক।

সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম