| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় নিরাপদ সড়কের দাবিতে নিসচার মানববন্ধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-01-2026 ইং
  • 68074 বার পঠিত
কুষ্টিয়ায় নিরাপদ সড়কের দাবিতে নিসচার মানববন্ধন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় নিরাপদ সড়কের দাবিতে নিসচার মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

সড়ক যেন মৃত্যুফাঁদ নয়—হোক নিরাপদ ও শান্তির প্রতীক। এই প্রত্যয়কে সামনে রেখে কুষ্টিয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা), কুষ্টিয়া জেলা শাখা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ মজমপুর গেটে আয়োজিত এই মানববন্ধনে মানসম্মত হেলমেট ব্যবহার ও নিয়ন্ত্রিত গতি নিশ্চিতের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষতি কমানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে হাইওয়ে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং শহরের ভেতরে নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের জোর দাবি ওঠে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে করে তোলে প্রাণবন্ত। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে স্লোগান দেন— “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”, “মানসম্মত হেলমেট চাই”, “নিয়ন্ত্রিত গতি চাই, নিরাপদ জীবন চাই”।

নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আজ যে সড়ক নিরাপত্তার শিক্ষা আমরা গ্রহণ করছি, তা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে হবে। নিজে সচেতন হলে অন্যকেও সচেতন করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুন্নবী বাবু, আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনো নিয়তি নয়—এটি প্রতিরোধযোগ্য। রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার, ডানে-বামে দেখে চলাচল, মানসম্মত হেলমেট পরিধান এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তারা জোর দিয়ে বলেন, হেলমেট শুধু মামলা এড়ানোর উপকরণ নয়, এটি মানুষের জীবন রক্ষার অন্যতম প্রধান সুরক্ষা।

মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা গ্রহণ করে। কর্মসূচির শেষে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে আরও উল্লেখ করেন, কুষ্টিয়ার হাইওয়ে সড়কগুলোতে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে শহরের ভেতরে নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচল সৃষ্টি করছে তীব্র যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। এর ফলে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে তাজা প্রাণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবন ও সম্পদ।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম