| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সূচনা বক্তব্য উপস্থাপন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-11-2025 ইং
  • 109289 বার পঠিত
কুষ্টিয়ার হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সূচনা বক্তব্য উপস্থাপন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার সূচনা বক্তব্য উপস্থাপন

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন হতে পারে। সূচনা বক্তব্য গ্রহণের পর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। হানিফ ছাড়া মামলার অপর তিন পলাতক আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক। মঙ্গলবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি নির্ধারিত রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ২৫ নভেম্বর ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপনের দিন ধার্য করা হয়। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে গত ২ নভেম্বর এ আদেশ দেওয়া হয়।এরও আগে ২৮ অক্টোবর পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রীয় ব্যয়ে নিয়োগপ্রাপ্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান ও মঈনুল করিম। গত ১৪ অক্টোবর চার আসামিকে আদালতে হাজিরের জন্য বাংলা ও ইংরেজি দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ৬ অক্টোবর দাখিলকৃত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। নির্ধারিত সময়ে তারা আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আসে। গত ৫ অক্টোবর প্রসিকিউশন চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে—উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা। জুলাই–আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় বিভিন্ন স্থানে ছয়জন নিহত হন—শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুত্তাকিন ও মো. উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ। এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি পৃথক মামলা দায়ের হয়। শুনানিতে মামলার পরবর্তী ধাপ নির্ধারণ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম