| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-12-2025 ইং
  • 102983 বার পঠিত
কুষ্টিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বাগুলাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সংসদ সদস্য। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমারখালী-খোকসা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে তরুণদের প্রথম ভোট দেয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা। এছাড়াও জেলা, থানা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,“বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তি ও সুস্থতা শুধু একটি রাজনৈতিক দাবিই নয়, এটি গণতান্ত্রিক অধিকার আদায়ের অংশ।”

অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আলী, বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শহীদ জিয়া স্মৃতি সংসদ, কুমারখালী থানার সদস্য সচিব। সভাপতিত্ব করেন মোঃ গোলাম সরোয়ার বিশ্বাস, বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’সহ দেশের কল্যাণ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়।আলোচনা সভায় বক্তারা তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেষে মিলাদ ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম