| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে বদলের প্রত্যাশা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-12-2025 ইং
  • 86863 বার পঠিত
কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে বদলের প্রত্যাশা
ছবির ক্যাপশন: কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে বদলের প্রত্যাশা

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার প্রাণকেন্দ্র বড় বাজারে ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা—একটি সুশৃঙ্খল, নিরাপদ ও আধুনিক ব্যবসা পরিবেশ—নতুন করে আলোচনায় এসেছে কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে। ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে দক্ষ, সৎ ও তরুণ নেতৃত্বের আহ্বানে মাঠে নেমেছে ফাহিম–আরিফ পরিষদ।

চাঁদাবাজির উৎপাত, মাদকের কালো ছায়া, অসহনীয় যানজট ও নিজস্ব কার্যালয়ের অভাব—এই দীর্ঘদিনের সমস্যাগুলো থেকে বড় বাজারকে মুক্ত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে ভোটারদের সামনে হাজির হয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। তাঁদের ভাষায়, “সেবা নয়, দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাই”—এই মন্ত্রেই এগিয়ে যেতে চান তারা।

পরিষদের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদপ্রার্থী মোঃ ফুহাদ রেজা ফাহিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম আরিফ। তাঁদের সঙ্গে সহ-সভাপতি পদে মোঃ ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইদুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আশিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে হাজী মোঃ জিলুর রহমান দায়িত্ব নিতে প্রস্তুত। নির্বাহী সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন গোলাম মোস্তফা, মোঃ নজিবর রহমান, মোঃ আমিরুল ইসলাম, রমেশ নাথ চ্যাটার্জী (ঠাকুর), সাইফুজ্জামান সুজন, মোঃ জুবায়ের হোসেন, শ্রী পরেশ কুমার ঘোষ (মিলন), নিশান আহমেদ এবং মোঃ ওয়ালী-উর-রহমান (সজিব)।

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে পরিষদের নেতারা জানান, আধুনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিরাপত্তা জোরদার ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। তরুণদের উদ্যম আর অভিজ্ঞদের প্রজ্ঞার সমন্বয়ে বড় বাজারকে নতুন রূপ দিতে চান তারা।

আগামী ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (বিরতিহীন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আলো কমিউনিটি সেন্টার, রাজারহাট, বড় বাজার, কুষ্টিয়া কেন্দ্রে। নির্বাচনকে ঘিরে বাজারজুড়ে ইতোমধ্যে উৎসবমুখর আবহ সৃষ্টি হয়েছে। অনেক ব্যবসায়ীই বলছেন—এই ভোটই হতে পারে বদলের শুরু, নতুন দিনের সূচনা।

বড় বাজারের প্রত্যাশা এখন একটাই—ভোটের রায়ে গড়ে উঠুক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নিরাপত্তায় মোড়া একটি আধুনিক ব্যবসা অঞ্চল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম