কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র বড় বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফুয়াদ রেজা ফাহিম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আরিফুল ইসলাম আরিফ।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমিতির মোট ৬৮৬ জন ভোটারের মধ্যে ৬৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে বটগাছ প্রতীকে ফুয়াদ রেজা ফাহিম ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ রানা (ছাতা প্রতীক) পেয়েছেন ১০২ ভোট এবং মো. আল আমিন রানা (কানাই) গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ৯১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ট্রাক প্রতীকে মো. আরিফুল ইসলাম আরিফ ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এস.এম. সিরাজুল ইসলাম (টোটন) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট এবং মো. মোস্তফা জাহাজ প্রতীকে পেয়েছেন ১০৩ ভোট।
সহ-সভাপতি পদে আনারস প্রতীকে মো. ইদ্রিস আলী ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মো. তারিকুল ইসলাম (কাঠাল প্রতীক) পেয়েছেন ২২৬ ভোট এবং মো. মাসুদ আহসান (আম প্রতীক) পেয়েছেন ৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে রেঞ্জ প্রতীকে মো. সাইদুল ইসলাম বিশ্বাস ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আবুল কালাম আজাদ টায়ার প্রতীকে পেয়েছেন ১৫৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে টিয়া পাখি প্রতীকে মো. অভি আরাফাত ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মো. আশিকুর রহমান (মোরগ প্রতীক) পেয়েছেন ১৯৭ ভোট এবং মো. জুয়েল প্রামানিক (ময়ূর প্রতীক) পেয়েছেন ১২৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীকে মো. জিল্লুর রহমান ৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. আবু হেনা মোস্তফা কামাল (লিটন) দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২২৯ ভোট।
নির্বাহী সদস্যের ৯টি পদে নির্বাচিত হয়েছেন—মই প্রতীকে নিশান আহমেদ ও দোয়াত-কলম প্রতীকে মো. জুবায়েদ হোসেন (যৌথভাবে সর্বোচ্চ ৫০৫ ভোট),টেবিল প্রতীকে গোলাম মোস্তফা (৫০১ ভোট),খেজুর গাছ প্রতীকে মো. আমিরুল ইসলাম (৪৮৩ ভোট),মাছ প্রতীকে মো. ওয়ালিউর রহমান (৪৭৭ ভোট),বালতি প্রতীকে মো. মজিবর রহমান (৪৬২ ভোট),বই প্রতীকে শ্রী পরেশ কুমার ঘোষ মিলন (৪৪১ ভোট),চেয়ার প্রতীকে সাইফুজ জামান সুজন (৪২৩ ভোট)এবং হাতি প্রতীকে রমেশনাথ চ্যাটার্জি (৩৬৩ ভোট)।
এ নির্বাচনে মোট ১৫টি পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে বড় বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |