কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ভেড়ামারা থানা, কুষ্টিয়ার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন,“মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র ও চোরাকারবারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
তিনি আরও বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এবং মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |