| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিজিবির টানা অভিযানে মাদক ও চোরাচালান রুখে দিল সীমান্ত পাহারা উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-01-2026 ইং
  • 67505 বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির টানা অভিযানে মাদক ও চোরাচালান রুখে দিল সীমান্ত পাহারা উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিজিবির টানা অভিযানে মাদক ও চোরাচালান রুখে দিল সীমান্ত পাহারা উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

সীমান্তে অপরাধের নীলনকশা ভেস্তে দিয়ে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের বার্তা দিল কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযানে কুষ্টিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় ৮ লাখ ৮৯ হাজার ৮৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ১১ জানুয়ারি ২০২৬ ভোররাতে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ কান্দিরপাড় এলাকায় বিশেষ অভিযানে ভারতীয় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৪ হাজার ৪০০ টাকা। একইদিন ভোরে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩১ হাজার পিস চকলেট বাজি আটক করা হয়, যার মূল্য ধরা হয়েছে ৭ লাখ ৭৫ হাজার টাকা।

এর আগে ১০ জানুয়ারি প্রাগপুর বিওপির অধীন গড়ুরা মাঝপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এসবের আনুমানিক মূল্য ১৪ হাজার ৪০০ টাকা। একইদিন বিকেলে কাজীপুর বর্ডারপাড়া মাঠ থেকে ১৭০ কেজি পিয়াজ ও ১০০ কেজি ডেপ সার উদ্ধার করা হয়, যার সিজার মূল্য প্রায় ৩৭ হাজার টাকা।

এছাড়া রাতের অভিযানে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ৫৩ দশমিক ৫ কেজি গামাক্সিন পাউডার ও ১২ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ৪৯ হাজার ৭৫ টাকা।

বিজিবি জানিয়েছে, মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে এবং চোরাচালানী অন্যান্য মালামাল কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়। মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্তের প্রতিটি প্রহরে বিজিবির এই তৎপরতা কেবল অপরাধ দমনে নয়, বরং জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবেই দেখছেন সচেতন মহল।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম