| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা সম্পন্ন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-01-2026 ইং
  • 61998 বার পঠিত
কুষ্টিয়া জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা সম্পন্ন
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

 কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর, প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেমের ইন্তেকালে গোটা জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণ করে অশ্রুসিক্ত শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

মরহুমের জানাজা নামাজের কর্মসূচি বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ার্দার জানান, অধ্যাপক আবুল হাশেমের প্রথম জানাজা তাঁর জন্মস্থান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে সোমবার (১৯ জানুয়ারি) রাত ১০টায় অনুষ্ঠিত হয়। এ জানাজায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীসহ অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।

এরপর দ্বিতীয় জানাজা মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া চাঁদাগাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন তৃতীয় জানাজা বেলা সাড়ে ১১টায় মিরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

জানাজায় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের মানুষ এই বরেণ্য আলেমের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। তাঁর ইন্তেকালে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বশূন্যতার পাশাপাশি ইসলামী শিক্ষা ও আদর্শিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেছেন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

অধ্যাপক মাওলানা আবুল হাশেম ছিলেন একজন নিষ্ঠাবান ইসলামী চিন্তাবিদ, আদর্শবান সংগঠক ও মানবিক নেতা। তাঁর জীবনব্যাপী সাধনা, ত্যাগ ও সংগ্রাম কুষ্টিয়াসহ সারাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় জানাজা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম