| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-01-2026 ইং
  • 15456 বার পঠিত
কুষ্টিয়ায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। জেলা প্রশাসন কুষ্টিয়া ও ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার যৌথ উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা, খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় আলী ইমাম মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“গণভোট একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার অন্যতম ভিত্তি। জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, গণভোটে অংশগ্রহণ মানেই রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের প্রত্যক্ষ অংশীদারিত্ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি বলেন,“গণভোট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।”ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি গণভোটকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় গণভোটের গুরুত্ব, ভোটার সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে একই দিন মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার জেলা প্রশাসন কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য সরবরাহ ব্যবস্থা পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার খাদ্য মজুদ, সরবরাহ পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সংশ্লিষ্টদের আশা, এ মতবিনিময় সভা কুষ্টিয়া জেলায় গণভোটের পক্ষে ইতিবাচক জনমত গঠনে এবং ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম