| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার লাহিনি দক্ষিণ পাড়ায় বায়তুস সামাদ জামে মসজিদের শুভ উদ্বোধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-01-2026 ইং
  • 57963 বার পঠিত
কুষ্টিয়ার লাহিনি দক্ষিণ পাড়ায় বায়তুস সামাদ জামে মসজিদের শুভ উদ্বোধন
ছবির ক্যাপশন: ইবাদত ও মানবিকতার নতুন বাতিঘর

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া লাহিনি দক্ষিণ পাড়া রেগুলেটর মোড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে বায়তুস সামাদ জামে মসজিদ। পবিত্র জুমার দিন শুক্রবার, ২৩ জানুয়ারি জুমার নামাজের পূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মসজিদটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

শুক্রবারের পবিত্র দিনে প্রায় পাঁচ শতাধিক মুসল্লির অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে মুসল্লিদের চোখেমুখে ছিল আত্মিক প্রশান্তি ও কৃতজ্ঞতার আবেশ।

দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে গড়ে ওঠা বায়তুস সামাদ জামে মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়—বরং দ্বীনি শিক্ষা, নৈতিক চর্চা ও সামাজিক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, এই মসজিদ আগামী প্রজন্মকে আলোকিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সামাদ সাহেব, প্রধান উপদেষ্টা, মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি এবং মো. আক্তার শেখ, সভাপতি—মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার গভর্নিং বডি। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আল আমিন হোসেন, প্রধান হাফেজ, হাফিজী বিভাগ, দারুল আশফাক আল ইসলামিয়া।

প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস সামাদ সাহেব তাঁর বক্তব্যে বলেন,“ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। মাদ্রাসা শিক্ষার প্রসার এবং এতিম ও অসহায় শিশুদের আশ্রয়দানের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বায়তুস সামাদ জামে মসজিদের ইমাম ও মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন,“মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই নৈতিকতা, মানবিকতা ও ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। নতুন প্রজন্মকে কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে মসজিদের ভূমিকা অপরিসীম।”

তিনি আরও বলেন, এই মসজিদকে কেন্দ্র করে দ্বীনি শিক্ষা কার্যক্রম, শিশু-কিশোরদের নৈতিক প্রশিক্ষণ এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হলে এলাকায় একটি আদর্শ ইসলামী পরিবেশ গড়ে উঠবে।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মসজিদ নির্মাণে যাঁরা অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন—তাঁদের জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার প্রবীণ মুরুব্বি, সমাজসেবক, ইমাম-খতিব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইবাদত, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দিতে বায়তুস সামাদ জামে মসজিদ কুষ্টিয়ার ধর্মীয় অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করেছে—এমনটাই মনে করছেন এলাকাবাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম