কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। দিনভর একের পর এক গ্রাম ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুর্শা ইউনিয়নের চরপাড়া, দক্ষিণ কুর্শা, মাঝেরপাড়া ও পূর্বপাড়া এলাকায় অনুষ্ঠিত পথসভাগুলোতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, তরুণ সমাজ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পথসভাগুলোতে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পথসভায় ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, “দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার আজ সংকটের মুখে। এই সংকট উত্তরণে ধানের শীষই হচ্ছে জনগণের শেষ ভরসা। আমি নির্বাচিত হলে মিরপুর–ভেড়ামারা অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, কৃষকদের ন্যায্য অধিকার এবং তরুণদের কর্মসংস্থানের প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করবেন। জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর চলার পথের প্রধান শক্তি—এ কথাও উল্লেখ করেন তিনি।
এসময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী একজন শিক্ষিত, ভদ্র ও জনগণের কথা বলা প্রার্থী। তাঁর নেতৃত্বে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পথসভা শেষে বিভিন্ন বাজার ও গ্রামীণ জনপদে গণসংযোগ করেন ধানের শীষের এই প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |