| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় আলোচিত শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রী র‍্যাবের হাতে গ্রেফতার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-04-2026 ইং
  • 20519 বার পঠিত
কুষ্টিয়ায় আলোচিত শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রী র‍্যাবের হাতে গ্রেফতার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় আলোচিত শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রী র‍্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া | ৩০ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রাজীব মিস্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে একটি যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

ঘটনার সূত্রপাত ঘটে গত ১০ এপ্রিল, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত পীর কালান্দার শামীম জাহাঙ্গীরের একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার আস্তানায় হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সংঘবদ্ধ একদল লোক সেখানে হামলা চালিয়ে শামীম জাহাঙ্গীর ও তার দুই অনুসারীকে মারধর করে এবং আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০-২০০ জনকে আসামি করা হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তে অগ্রগতির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র‍্যাব-৫ এর একটি যৌথ দল রাজশাহীর গোদাগাড়ী থানার থানা রোড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রাজীব মিস্ত্রীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজীব মিস্ত্রী (৩২) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার বাসিন্দা। তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের নাগরিকদের সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম