| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার মিরপুরে খাল পুনঃখননে কর্মসংস্থান ও স্বস্তির সুবাতাস

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 16485 বার পঠিত
কুষ্টিয়ার মিরপুরে খাল পুনঃখননে কর্মসংস্থান ও স্বস্তির সুবাতাস
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মিরপুরে খাল পুনঃখননে কর্মসংস্থান ও স্বস্তির সুবাতাস

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

গ্রামীণ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সরকার নির্ধারিত খাল পুনঃখনন কার্যক্রম জোর গতিতে এগিয়ে চলছে। ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় বাস্তবায়িত এই প্রকল্পটি একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে তেমনি কৃষি ও জলব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মিরপুর উপজেলার ১ নং চিথলিয়া ইউনিয়নের “বাশসির খাল বালিঘাটা হতে গড়াইমুখী পর্যন্ত খাল পুনঃখনন” শীর্ষক প্রকল্পটি বর্তমানে দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে। প্রায় ১৫১,৯২০ ঘনফুট মাটি অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৩৬ হাজার ৪৬২ টাকা। এর মধ্যে উপকারভোগীদের মজুরি বাবদ ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৩২ হাজার ১৬২ টাকা এবং সর্দার ভাতা ৪৪ হাজার ৩০০ টাকা।

এই প্রকল্পে সরাসরি উপকৃত হচ্ছেন ১১৮ জন শ্রমজীবী মানুষ। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে ৪০ কর্মদিবসের জন্য তারা কাজের সুযোগ পাচ্ছেন, যা তাদের জীবনে অর্থনৈতিক স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারগুলোর জন্য এটি হয়ে উঠেছে আশার আলোর প্রদীপ।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটির সার্বিক অগ্রগতি মনিটরিং করছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহফুজুর রহমান নিয়মিত তদারকি করছেন কাজের গুণগত মান নিশ্চিত করতে।

প্রকল্প কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুর রহিম। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও এ উদ্যোগকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে। চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আলি জানান, “এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।”

উল্লেখ্য, প্রকল্পটির কাজ শুরু হয়েছে গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে এবং আগামী ১৫ জুন ২০২৬ তারিখে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

স্থানীয়দের আশা, এই খাল পুনঃখননের মাধ্যমে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হ্রাস পাবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং সামগ্রিকভাবে এলাকার পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারের এমন সময়োপযোগী উদ্যোগে খুশি মিরপুরের মানুষ।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম