| বঙ্গাব্দ
ad728
ad728

দৌলতপুরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী সরওয়ার জাহান সজল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-06-2026 ইং
  • 10742 বার পঠিত
দৌলতপুরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী সরওয়ার জাহান সজল
ছবির ক্যাপশন: দৌলতপুরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী সরওয়ার জাহান সজল

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ১০নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় নির্বাচনী আমেজ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেছেন ১০নং দৌলতপুর সদর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান সজল।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সরওয়ার জাহান সজল স্থানীয় জনগণের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে পরিচিত। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, কৃষি ও গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্যে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে দৌলতপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো।”

স্থানীয় বাসিন্দাদের মতে, সরওয়ার জাহান সজল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ফলে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সরওয়ার জাহান সজল ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, জনগণের রায় ও ভালোবাসা নিয়ে তিনি একটি আধুনিক, সমৃদ্ধ এবং জনকল্যাণমুখী দৌলতপুর ইউনিয়ন গঠনে ভূমিকা রাখতে পারবেন।

প্রচারেঃ ১০নং দৌলতপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম