মেহেরপুর প্রতিনিধি: হিরক খান
মেহেরপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার, সুশাসন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক সম্প্রীতি এবং জনসম্পৃক্ত কর্মসূচি আরও জোরদার করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেহেরপুর পৌর জামায়াতের আমির ও মেয়র পদপ্রার্থী মো. সোহেল রানা (ডলার)। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই একটি কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নীতি, আদর্শ ও জনকল্যাণভিত্তিক রাজনীতির বিকাশ জরুরি। দেশের স্বার্থে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |