| বঙ্গাব্দ
ad728
ad728

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারি আটক, গাঁজা ও টাপেন্টাডল উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-07-2026 ইং
  • 6470 বার পঠিত
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারি আটক, গাঁজা ও টাপেন্টাডল উদ্ধার
ছবির ক্যাপশন: ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারি আটক, গাঁজা ও টাপেন্টাডল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ৬০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া "খ" সার্কেলের পরিচালিত অভিযানে ভেড়ামারা উপজেলার মসলেমপুর ও সাতবাড়িয়া এলাকায় আসামিদের নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন— মসলেমপুর গ্রামের মৃত গনি সরদারের ছেলে মো. জহুরুল (৬০), রাজবাড়ীর পাংশা উপজেলার মসলেমপুর গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. আবু তাহের (৩৩), ভেড়ামারার সাতবাড়িয়া গ্রামের মো. ফুলবাস মণ্ডলের ছেলে মো. রনি (৪৮), মো. নজুর ছেলে মো. রাসেল (২৭) এবং মো. শাহজালালের ছেলে মো. জনি (২৭)।

অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৬০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিদর্শক খবির আহমেদ এবং উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম এবং আলাউদ্দিন আকন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে আসামিদের অপরাধের ধরন অনুযায়ী ২ মাস, ৩ মাস ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুষ্টিয়াজুড়ে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক উৎপাদন, পরিবহন, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম