| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরে তিন প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-08-2026 ইং
  • 318 বার পঠিত
মেহেরপুরে তিন প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: মেহেরপুরে তিন প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি | হিরক খান 

মেহেরপুর সদর উপজেলার হোটেল বাজার ও বড় বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রিতে নানা অনিয়মের চিত্র উঠে আসে।

অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের সনদ গ্রহণ না করে খাদ্যসামগ্রী উৎপাদন এবং নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহারের অভিযোগে মো. আব্দুস সালাম হাওলাদারের ঢাকা কাচ্চি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, লাইসেন্স নবায়ন না করা এবং কাঁচা মাংসের সঙ্গে খাওয়ার বরফ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের কারণে মো. মেহেদী হাসানের জোছনা বেকারি ও কনফেশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লাইসেন্স ছাড়া বেকারি পণ্য তৈরি এবং পণ্যে মেয়াদ উল্লেখ না করার অপরাধে মো. আল আরাবি আজিজের আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত হালনাগাদ, খাদ্যপণ্য তৈরিতে অনুমোদিত উপকরণ ব্যবহার এবং স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, ক্যাব সভাপতি মো. রফিকুল আলম, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‍্যাব-১২-এর একটি দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যপণ্যে অনিয়ম ও ভেজাল রোধে জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিরাপদ খাদ্য শুধু ভোক্তার অধিকার নয়, সুস্থ সমাজ গড়ার অন্যতম শর্ত—এমন বার্তাই যেন প্রতিধ্বনিত হলো মেহেরপুরের এ অভিযানে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম