| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-09-2025 ইং
  • 163099 বার পঠিত
কুষ্টিয়ায় পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরাপদ রাখতে কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা পূজা উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সময়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন, টহল জোরদার এবং সিসিটিভি ক্যামেরার কার্যক্রম সচল রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ কর্মকর্তারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মতামত গ্রহণ করেন এবং সাধারণ ভক্তদের নির্বিঘ্নে পূজা উপভোগের নিশ্চয়তা দেন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, "শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে যা যা করণীয়, তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।"

পূজা উদ্যোক্তারা পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম