| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-09-2026 ইং
  • 518 বার পঠিত
কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার
ছবির ক্যাপশন: পদ্মা নদীর তীরে এসআরবির অভিযান, থানায় আইনগত প্রক্রিয়া চলমান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল বারো মাইল বালুর ঘাটসংলগ্ন পদ্মা নদীর তীরে অভিযান চালায়। এ সময় বালু ব্যবসায়ী মো. সিদ্দিক মালিথার টিনের ঘরের বেড়ার উত্তর পাশের খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে তারা।

উদ্ধার করা বিদেশি রিভলবার ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম