| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-10-2026 ইং
  • 330 বার পঠিত
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫
ছবির ক্যাপশন: মাদক, জুয়া ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার; আদালতে সোপর্দ


কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদক, জুয়া ও বিভিন্ন মামলায় এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে পুলিশের বিশেষ অভিযানে ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) জেলার ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও সদর থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, জুয়া আইনের মামলা, অন্যান্য মামলায় অভিযুক্ত এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর দিনব্যাপী ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান আরও জোরদার করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম