কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন ও জনসভাকে সফল, সুশৃঙ্খল এবং উৎসবমুখর করে তুলতে প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে নির্ধারিত জনসভাস্থল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট পরিদর্শন করেছেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসভাকে ঘিরে মাঠপর্যায়ে প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিদর্শনকালে জনসভাস্থলের সার্বিক পরিবেশ, মাঠের প্রস্তুতি, প্রবেশ ও বের হওয়ার পথ, জনসমাগম ব্যবস্থাপনা এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনসভাকে সুশৃঙ্খল ও জনবান্ধব করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় কুষ্টিয়া জেলা শ্রমিকদলের সভাপতি খ. ম. মোখলেসুর রহমান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন সিকদার। উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক মো. রাজীব বিশ্বাস, বটতৈল ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি মজনুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া কুষ্টিয়া জেলা শ্রমিক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেন। প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্মরণীয় ও সফল করে তুলতে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের চলাচলে সহযোগিতা এবং সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে সংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।
প্রশাসন ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া আগমন এবং জনসভা ঘিরে প্রস্তুতি আরও গতিশীল হয়ে উঠেছে। এ সফরকে কেন্দ্র করে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জনসভাস্থল ও গুরুত্বপূর্ণ স্পটগুলোতে প্রস্তুতি, পরিদর্শন এবং সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |