| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া ও গাংনীতে ৫ কোটি ৭৯ লাখ টাকার মালামাল আটক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-11-2026 ইং
  • 1212 বার পঠিত
কুষ্টিয়া ও গাংনীতে ৫ কোটি ৭৯ লাখ টাকার মালামাল আটক
ছবির ক্যাপশন: কুষ্টিয়া ও গাংনীতে ৫ কোটি ৭৯ লাখ টাকার মালামাল আটক

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কুষ্টিয়া জেলা এবং মেহেরপুরের গাংনী উপজেলায় একই সময়ে পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১৭ জন আসামিসহ ৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৬১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে।

এ ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা হয়েছে ৯৪.২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ৯ হাজার ২৫০ কেজি সার এবং অন্যান্য চোরাচালানি পণ্য।

এ ছাড়া ৯৩৪ বোতল বিদেশি মদ, ৯৪০ বোতল ফেনসিডিল, ১১২.৬০৮ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার ১ লাখ ৩২ হাজার ১৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তায় জোরদার নজরদারি

দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অস্থিতিশীল পরিস্থিতিতে প্রশাসনকে সহায়তা

যশোর রিজিয়নের আওতাধীন ইউনিটগুলো সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিশেষ করে গোপালগঞ্জ জেলায় চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

একই সঙ্গে সীমান্তের অপর প্রান্তের প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অপরাধমুক্ত সীমান্ত গড়তে জনসাধারণের সহযোগিতা কামনা

বিজিবির মহাপরিচালকের ঘোষিত ভিশন—‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচারসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মনে করছে বিজিবি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সীমান্ত সুরক্ষা কার্যক্রমে সাংবাদিক সমাজের দায়িত্বশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা বিজিবিকে অনুপ্রাণিত করে। অপরাধমুক্ত সীমান্ত গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয়কে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা নিবেদিত ও অঙ্গীকারবদ্ধ বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম