| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন, মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-05-2025 ইং
  • 305979 বার পঠিত
কুষ্টিয়া রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন, মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন, মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম 

কুষ্টিয়া রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন, মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ মে ) সকাল ১০ টার সময় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়াম চত্বরে স্বতঃস্ফূর্তভাবে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিয়ার রহমান, এম.এস.সি ফলিত রসায়ন, ১ম শ্রেণিতে ১ম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক (অবঃ), কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল গনি, সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা। মোঃ ইমতিয়াজ সুলতান, ব্যবস্থপনা পরিচালক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া। মোঃ ইমন আলী পরিচালক রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারজানা আক্তার, প্রধান শিক্ষক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কুষ্টিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ বিদ্যুৎ আহমেদসহ স্কুলের সকল শিক্ষক  কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  আনিসা জামান ও সাইদা শিরিন শিক্ষক রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।  তাই আজকের এই শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে জাতি পাবে সুন্দর ভবিষ্যৎ। তাই বাচ্চাদের ছোটবেলা থেকেই নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে শুধু পড়াশোনা করে বিদ্যা অর্জন করলেই হবে না তার মধ্যে ন্যায়নিষ্ঠতা এবং সততা থাকতে হবে। সভাপতি তার বক্তব্য দানকালে বলেন আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান দানের বিষয়ে আমরা সর্বাঙ্গীনভাবে প্রচেষ্টা চালাচ্ছি। ব্যবস্থাপনা পরিচালক বলেন এবারের মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়েছে। এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো। এসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এই আয়োজনের জন্য রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম